সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ পৌর এলাকার মাহমুদাবাদ দুটি বসতঘরে আগুন। নৃত্যকুড়ি নৃত্যালয় হবিগঞ্জ এর নৃত্যউৎসব ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে- সংস্কৃতি একটি জাতির চেতনা ও আত্মপরিচয়ের প্রধান বাহন- চিত্রনায়ক জনাব হেলাল খান। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে উদযাপিত হলো পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাইনবোর্ড চুরির ঘটনায় এক আসামী গ্রেফতার জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর উপহারে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হলো জার্ম প্লাজম কার্যক্রম প্রাণনাশের শঙ্কায় চাইলেন নিরাপত্তা- বিএনপি নেতা ফজলুর রহমান, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ডিজিটাল সাইনবোর্ড চুরি বাংলাদেশে কুচিপুড়ি নৃত্যের অগ্রদূত গৌতম দাশ সুমন হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ পৌরসভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্টিত

জঙ্গিবাদমুক্ত মানবিক ও মননশীল সমাজ গড়বে চলচ্চিত্র

  • আপডেট টাইম : সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
  • ৭১৬ বার পঠিত
ফাইল ছবি

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশের আগামী দিনের চলচ্চিত্র জঙ্গিবাদমুক্ত মানবিক ও মননশীল সমাজ গড়তে বলিষ্ঠ ভূমিকা রাখবে।

বুধবার রাজধানীর দারুস সালাম সড়কে শেখ রাসেল মিলনায়তনে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি একথা বলেন।

ইনস্টিটিউটের প্রধান নির্বাহী মো. মনজুরুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্যসচিব ও ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সভাপতি মরতুজা আহমদ।

তথ্যমন্ত্রী এ সময় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন প্রতিষ্ঠার জন্য এবং চলচ্চিত্র ইনস্টিটিউট গড়তে ভারতের পুনেতে বাংলাদেশের গবেষক দল পাঠানোর জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা এবং বর্তমান ইনস্টিটিউটটি প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জানান।

সেই সঙ্গে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো হেরিটেজের স্বীকৃতি দেয়াকে জাতির জন্য অনন্য গর্ব বলে অভিহিত করেন।

হাসানুল হক ইনু বলেন, চলচ্চিত্র আমাদের স্বপ্ন দেখায়, স্বপ্ন দেখতে শেখায়। রাজাকার-জঙ্গি-তেঁতুল হুজুরদের মোকাবিলায় চলচ্চিত্র ও সংস্কৃতি চর্চা শুধু সাহসী সঙ্গীই নয়, মানবিকতা বজায় রাখারও হাতিয়ার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020
Theme Developed BY ThemesBazar.Com