সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন নাহিজ সভাপতি, এডঃ মজিদ সাধারণ সম্পাদক। হবিগঞ্জ এর নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জের ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালিত। র‍্যাব-৯ এর ভেজাল বিরোধী অভিযানে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ১১টি প্রতিষ্ঠানকে ১,৬০,০০০ টাকা জরিমানা ।  হবিগঞ্জ পৌর এলাকার মাহমুদাবাদ দুটি বসতঘরে আগুন। নৃত্যকুড়ি নৃত্যালয় হবিগঞ্জ এর নৃত্যউৎসব ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে- সংস্কৃতি একটি জাতির চেতনা ও আত্মপরিচয়ের প্রধান বাহন- চিত্রনায়ক জনাব হেলাল খান। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে উদযাপিত হলো পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাইনবোর্ড চুরির ঘটনায় এক আসামী গ্রেফতার জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর উপহারে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হলো জার্ম প্লাজম কার্যক্রম প্রাণনাশের শঙ্কায় চাইলেন নিরাপত্তা- বিএনপি নেতা ফজলুর রহমান,

এসএসসি ৯৫ ব্যাচ হবিগঞ্জ জেলার দিনব্যাপী মিলন মেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৮৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ এসএসসি ৯৫ ব্যাচ হবিগঞ্জ জেলার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি, হবিগঞ্জে দিনব্যাপী বন্ধুদের মিলন মেলার আয়োজন করা হয়। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিতব্য মিলনমেলায় ছিল পরিচিতি অনুষ্ঠান, র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। বন্ধুদের এই মহামিলন মেলায় হবিগঞ্জের ৯টি উপজেলার এসএসসি ’৯৫ ব্যাচের প্রায় ৫ শতাধিক বন্ধুরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে নৃত্য, সঙ্গীত সবাইকে মুগ্ধ করে। দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন। যাদের উদ্যোগে এ মিলন মেলা অনুষ্ঠিত হয় তারা হলেন ’৯৫ ব্যাচের মোঃ নোমান খান, ফখরুদ্দিন খান পারভেজ, অ্যাডভোকেট শায়লা খান, শাহ আব্দুল বারী জসিম, সৈয়দ নজরুল হাসান, সাইফুদ্দিন জাবেদ, মশিউর রহমান যাদু, কায়সার আহমেদ চৌধুরী জনি, শাহ সালাউদ্দিন আহমেদ টিটু, আরেফিন সুমন, নুরুল হক, মোঃ আজিজুর রহমান ইকবাল, অ্যাডভোকেট হাসবি সাঈদ চৌধুরী, সামছুর রহমান সামছু, মোঃ বাবুল মিয়া, অ্যাডভোকেট সামছুল আলম উজ্জল প্রমূখ। অনুষ্ঠান শেষে অনুষ্ঠানে আগত বন্ধুদের কাছ থেকে ক্যান্সার আক্রান্ত ’৯৫ ব্যাচের বন্ধু নাছরিনের চিকিৎসার জন্য ৬৫ হাজার টাকা উত্তোলন করা হয়। উত্তোলিত অর্থ নাছরিনের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তাছাড়া অনুষ্ঠানে ’৯৫ ব্যাচের প্রয়াত বন্ধু ও শিক্ষকদের আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020
Theme Developed BY ThemesBazar.Com