রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে উদযাপিত হলো পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাইনবোর্ড চুরির ঘটনায় এক আসামী গ্রেফতার জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর উপহারে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হলো জার্ম প্লাজম কার্যক্রম প্রাণনাশের শঙ্কায় চাইলেন নিরাপত্তা- বিএনপি নেতা ফজলুর রহমান, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ডিজিটাল সাইনবোর্ড চুরি বাংলাদেশে কুচিপুড়ি নৃত্যের অগ্রদূত গৌতম দাশ সুমন হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ পৌরসভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্টিত শিশু আছিয়ার হত্যাকারীদের ফাঁসির দাবিতে হবিগঞ্জের শিল্পী সমাজের মানববন্ধন হবিগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।

কলকাতার ছবিতে জাহিদ হাসান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ১০৯০ বার পঠিত
ফাইল ছবি

কলকাতার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ছবির নাম সিতারা। পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক আবুল বাশারের ভোরের প্রসূতি উপন্যাস অবলম্বনে এ ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। ছবিটি পরিচালনা করবেন আশীষ রায়।

ছোটপর্দায় জনপ্রিয়তার শীর্ষে থাকা এ অভিনেতা নিজেই খবরটি নিশ্চিত করে বলেছেন, সিতারা বাংলা ও তেলেগু ভাষায় নির্মিত হবে।

তিনি বলেন, মাস দুয়েক আগে কলকাতা থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল। শুরুর দিকে তারা আমাকে ফোন করে, এরপর এসএমএস পাঠায়।

তিনি আরও বলেন, একসময় আমরা কথা বলি। এরপর উপন্যাসটা পড়ে আমার খুব ভালো লেগে যায়। পরে আমাকে স্ক্রিপ্ট পাঠানো হয়। সবকিছু চূড়ান্ত করেছি; চুক্তিও হয়ে গেছে। ছবিটিতে আমি দিলু চরিত্রে অভিনয় করব।

শ্রাবণ মেঘের দিন ছবির এ অভিনেতা বলেন, দিনাজপুরের সীমান্তবর্তী এলাকার ভারত অংশে সিতারা ছবির শুটিং হবে। নভেম্বরের শেষে শুটিং শুরুর কথা ছিল। কিন্তু কিছুদিন আগের বন্যার কারণে সেখানে এখন শুটিং করার পরিবেশ নেই। নতুন পরিকল্পনা অনুযায়ী আগামী জানুয়ারিতে শুটিং শুরু হবে, সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।

সিতারা ছবিতে আর কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনই কিছু জানাননি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এ অভিনেতা। বিষয়টি চমক হিসেবে রাখতে চাচ্ছেন। সবমিলিয়ে তিনি আশা করছেন ছবিটি তার ক্যারিয়ারে দারুণ মাইলফলক হয়ে থাকবে।

জাহিদ হাসান অভিনীত ছবিগুলো হচ্ছে বলবান, শ্রাবণ মেঘের দিন, মেড ইন বাংলাদেশ, আমার আছে জল, প্রজাপতি।

সর্বশেষ তিনি অভিনেতা-নির্মাতা তৌকির আহমেদ পরিচালিত হালদা ছবিতে অভিনয় করেছেন। ছবিটি আগামী ১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020
Theme Developed BY ThemesBazar.Com