রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন নাহিজ সভাপতি, এডঃ মজিদ সাধারণ সম্পাদক। হবিগঞ্জ এর নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জের ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালিত। র‍্যাব-৯ এর ভেজাল বিরোধী অভিযানে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ১১টি প্রতিষ্ঠানকে ১,৬০,০০০ টাকা জরিমানা ।  হবিগঞ্জ পৌর এলাকার মাহমুদাবাদ দুটি বসতঘরে আগুন। নৃত্যকুড়ি নৃত্যালয় হবিগঞ্জ এর নৃত্যউৎসব ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে- সংস্কৃতি একটি জাতির চেতনা ও আত্মপরিচয়ের প্রধান বাহন- চিত্রনায়ক জনাব হেলাল খান। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে উদযাপিত হলো পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাইনবোর্ড চুরির ঘটনায় এক আসামী গ্রেফতার জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর উপহারে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হলো জার্ম প্লাজম কার্যক্রম প্রাণনাশের শঙ্কায় চাইলেন নিরাপত্তা- বিএনপি নেতা ফজলুর রহমান,

হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন নাহিজ সভাপতি, এডঃ মজিদ সাধারণ সম্পাদক।

  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার পঠিত
হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন
নাহিজ সভাপতি, এডঃ মজিদ সাধারণ সম্পাদক।
ষ্টাফরির্পোটারঃহবিগঞ্জ॥ ২০২৬ সনের জন্য হবিগঞ্জের ঐতিয্যবাহী প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। দৈনিক দিনকাল ও বাংলাভিশন টিভির হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাহিজকে সভাপতি, দৈনিক নয়া দিগন্তের হবিগঞ্জ প্রতিনিধি ও দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মজিদকে সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা ও বাংলাদেশ বেতার এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি শরিফ চৌধুরীকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যে বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি দৈনিক বাংলাদেশ সময়ের হবিগঞ্জ প্রতিনিধি নির্মল ভট্টাচার্য্য রিংকু, কোষাধ্যক্ষ বৈশাখী টিভির হবিগঞ্জ প্রতিনিধি মোঃ সাইফুর রহমান তারেক, দপ্তর ও প্রকাশনা সম্পাদক মোহনা টিভির হবিগঞ্জ প্রতিনিধি মোঃ ছানু মিয়া, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক এশিয়ান টিভির হবিগঞ্জ প্রতিনিধি এস এম সুরুজ আলী।
কার্যকরী কমিটির অন্য ১০ জন সদস্যরা হলেন- হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইনকিলাবের হবিগঞ্জ প্রতিনিধি ও দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক একুশে টিভি, যুগান্তর ও জাগো নিউজের হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক হবিগঞ্জের আয়না পত্রিকার সম্পাদক ও রাশেদ আহমেদ খান, এটিএন বাংলার হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালীম, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি ও দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনূর, মঈন উদ্দিন আহমেদ, কাওছার আহমেদ, দৈনিক আজকালের খবর পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি সুকান্ত গোপ এবং দৈনিক সাহসী কন্ঠ পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নায়েব হোসাইন।
হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন উপলক্ষে গতকাল শনিবার রাতে হবিগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তে আয়োজিত এক সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ সাংবাদিকদের মান উন্নয়নে প্রশিক্ষণ ব্যবস্থা বাড়ানো, হবিগঞ্জ প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভূক্তিকরণ, সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020
Theme Developed BY ThemesBazar.Com