বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
র‍্যাব-৯ এর ভেজাল বিরোধী অভিযানে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ১১টি প্রতিষ্ঠানকে ১,৬০,০০০ টাকা জরিমানা ।  হবিগঞ্জ পৌর এলাকার মাহমুদাবাদ দুটি বসতঘরে আগুন। নৃত্যকুড়ি নৃত্যালয় হবিগঞ্জ এর নৃত্যউৎসব ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে- সংস্কৃতি একটি জাতির চেতনা ও আত্মপরিচয়ের প্রধান বাহন- চিত্রনায়ক জনাব হেলাল খান। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে উদযাপিত হলো পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাইনবোর্ড চুরির ঘটনায় এক আসামী গ্রেফতার জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর উপহারে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হলো জার্ম প্লাজম কার্যক্রম প্রাণনাশের শঙ্কায় চাইলেন নিরাপত্তা- বিএনপি নেতা ফজলুর রহমান, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ডিজিটাল সাইনবোর্ড চুরি বাংলাদেশে কুচিপুড়ি নৃত্যের অগ্রদূত গৌতম দাশ সুমন হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক সম্মাননা “টেরি বেকার” পুরস্কার পেলেন হবিগঞ্জের তোফাজ্জল সোহেল

  • আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৪০৭ বার পঠিত

পানি ও নদী বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ওয়াটারকিপার এলায়েন্সের পানি ও জলবায়ু বিষয়ক সম্মেলনে নদী ও জলাশয় রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক ‘টেরি বেকার’ পুরস্কার লাভ করেন বাংলাদেশের খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গ রাজ্যের মিলওয়াকি শহরে সম্মেলনের শেষ দিন ওয়াটারকিপার এলায়েন্সের সমাপনী অধিবেশনে এই অ্যাওয়ার্ড প্রদান করেন ওয়াটারকিপার অ্যালায়েন্স এর কাউন্সিল বোর্ডের দক্ষিণ এশিয়ার প্রতিনিধি ও তোফাজ্জল সোহেল এর মনোনয়নকারী শরীফ জামিল।

এ সময় উপস্থিত ছিলেন ওয়াটার অ্যালায়েন্স এর নির্বাহী পরিচালক মার্গ ইয়াগি, নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক কার্ল কোপ্লান, মিলওয়াকি রিভারকিপার সেরল নানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিশ্বের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ৩ শ জন ওয়াটারকিপার এর সদস্য।

২০১৪ সাল থেকে ওয়াটারকিপার এলায়েন্স এর সাথে সম্পৃক্ত তোফাজ্জল সোহেল ২০০৬ সাল থেকে হবিগঞ্জের খোয়াইসহ অন্যান্য নদী রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বিগত ১০ বছরের সেই কাজের স্বীকৃতি হিসেবে তোফাজ্জল সোহেলকে এই সম্মাননা প্রদান করা হয়।

বিশ্বের নদী রক্ষায় বিশেষ অবদান রাখা নদীকর্মীদের এই বিশেষ সম্মাননা দেওয়া হয়। বিশ্বব্যাপী নদী কর্মীদের জন্য এটি একটি বিরল সম্মাননা। পুরস্কার পেয়ে তোফাজ্জল সোহেল বলেন, দীর্ঘদিনের ত্যাগ ও আন্দোলন এর স্বীকৃতি পেলে ভালো লাগে তবে দায়িত্বও বাড়ায়। আমি এই পুরস্কার পেয়ে আনন্দিত

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020
Theme Developed BY ThemesBazar.Com