রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন নাহিজ সভাপতি, এডঃ মজিদ সাধারণ সম্পাদক। হবিগঞ্জ এর নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জের ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালিত। র‍্যাব-৯ এর ভেজাল বিরোধী অভিযানে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ১১টি প্রতিষ্ঠানকে ১,৬০,০০০ টাকা জরিমানা ।  হবিগঞ্জ পৌর এলাকার মাহমুদাবাদ দুটি বসতঘরে আগুন। নৃত্যকুড়ি নৃত্যালয় হবিগঞ্জ এর নৃত্যউৎসব ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে- সংস্কৃতি একটি জাতির চেতনা ও আত্মপরিচয়ের প্রধান বাহন- চিত্রনায়ক জনাব হেলাল খান। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে উদযাপিত হলো পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাইনবোর্ড চুরির ঘটনায় এক আসামী গ্রেফতার জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর উপহারে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হলো জার্ম প্লাজম কার্যক্রম প্রাণনাশের শঙ্কায় চাইলেন নিরাপত্তা- বিএনপি নেতা ফজলুর রহমান,

সিকৃবিতে শুরু হচ্ছে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী

  • আপডেট টাইম : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৯৮৮ বার পঠিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তৃতীয়বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ‘আর্ট অব লাইট’। সারাদেশের আলোকচিত্রীদের কাছে আলোকচিত্র জমা দেয়ার আহবান জানিয়েছেন আয়োজকবৃন্দ। ৬ টি বিভাগ ও ২ টি শাখায় আলোকচিত্র জমা দেয়া যাবে। আলোকচিত্র জমা দেয়ার বিস্তারিত নিয়মাবলী জানা যাবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির ফেসবুক পাতায় (https://www.facebook.com/saups.photography/)। আয়োজকবৃন্দ জানিয়েছেন, দেশবরেণ্য আলোকচিত্রীরা জমা হওয়া আলোকচিত্রগুলোর বিচারকাজ সম্পন্ন করবেন। এবারের প্রদর্শনীতে বিজয়ীদের জন্য থাকছে সর্বমোট চল্লিশ হাজার টাকার প্রাইজ মানি। এছাড়াও অংশগ্রহণকারীদের ক্রেস্ট,সনদপত্র,স্মারকগ্রন্থ ও টি-শার্ট প্রদান করা হবে। উল্লেখ্য, ২০১৯ সালে ৭৬ জন আলোকচিত্রীর ৯৮ টি আলোকচিত্র নিয়ে দ্বিতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020
Theme Developed BY ThemesBazar.Com