বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন নাহিজ সভাপতি, এডঃ মজিদ সাধারণ সম্পাদক। হবিগঞ্জ এর নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জের ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালিত। র‍্যাব-৯ এর ভেজাল বিরোধী অভিযানে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ১১টি প্রতিষ্ঠানকে ১,৬০,০০০ টাকা জরিমানা ।  হবিগঞ্জ পৌর এলাকার মাহমুদাবাদ দুটি বসতঘরে আগুন। নৃত্যকুড়ি নৃত্যালয় হবিগঞ্জ এর নৃত্যউৎসব ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে- সংস্কৃতি একটি জাতির চেতনা ও আত্মপরিচয়ের প্রধান বাহন- চিত্রনায়ক জনাব হেলাল খান। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে উদযাপিত হলো পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাইনবোর্ড চুরির ঘটনায় এক আসামী গ্রেফতার জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর উপহারে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হলো জার্ম প্লাজম কার্যক্রম প্রাণনাশের শঙ্কায় চাইলেন নিরাপত্তা- বিএনপি নেতা ফজলুর রহমান,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সভাপতি হলেন হবিগঞ্জের কাজল দাস

  • আপডেট টাইম : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৮৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ ছাত্র রাজনীতির আঁতুড়ঘর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের কৃতি সন্তান কাজল দাস। গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। কাজল দাসকে সভাপতি এবং অতনু বর্মনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়। কাজল দাস ২০০৯ সালে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকে গোল্ডেন এ প্লাস এবং ২০১১ সালে ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে এ প্লাস পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হন। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত গত ডাকসু নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের প্যানেল থেকে বিপুল ভোটে জগন্নাথ হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন। উল্লেখ্য, এই বহুল প্রতীক্ষিত এ ডাকসু নির্বাচনে তিনিই ছিলেন সিলেট বিভাগ থেকে নির্বাচিত একমাত্র সাধারণ সম্পাদক (জিএস)। ইতিপূর্বে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্রলীগ শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। কাজল দাস হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুনারু গ্রামের বাসিন্দা। তিনি সংগীত শিক্ষক পরেশ দাস ও স্বর্গীয় বিভা রানী দাস দম্পতির একমাত্র পুত্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020
Theme Developed BY ThemesBazar.Com