সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ পৌর এলাকার মাহমুদাবাদ দুটি বসতঘরে আগুন। নৃত্যকুড়ি নৃত্যালয় হবিগঞ্জ এর নৃত্যউৎসব ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে- সংস্কৃতি একটি জাতির চেতনা ও আত্মপরিচয়ের প্রধান বাহন- চিত্রনায়ক জনাব হেলাল খান। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে উদযাপিত হলো পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাইনবোর্ড চুরির ঘটনায় এক আসামী গ্রেফতার জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর উপহারে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হলো জার্ম প্লাজম কার্যক্রম প্রাণনাশের শঙ্কায় চাইলেন নিরাপত্তা- বিএনপি নেতা ফজলুর রহমান, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ডিজিটাল সাইনবোর্ড চুরি বাংলাদেশে কুচিপুড়ি নৃত্যের অগ্রদূত গৌতম দাশ সুমন হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ পৌরসভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্টিত

হবিগঞ্জ জেলায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এর যাত্রা শুরু

  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ১৭৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে মানবাধিকার সম্পর্কে সচেতন করতে চায় ‘মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন ’। ক্রমশ মানুষ কথা বলা বন্ধ করে দিচ্ছে। প্রতিবাদ করছে না বিপদে পড়ার ভয়ে। মানবাধিকারের বিষয়টি ক্রমশ নেতিবাচক হয়ে পড়ছে। এ পরিস্থিতি থেকে সবাইকে বেরিয়ে এসে মানবাধিকার চর্চা করতে হবে। ৭ নভেম্বর ২০২০ রোজ শনিবার হবিগঞ্জ জেলা প্রশাসক প্রশিক্ষণ কক্ষে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)  এর সভায় বক্তারা এ আহ্বান জানান। এমএসএফ-এর যাত্রারম্ভ উপলক্ষে আয়োজিত জনাব আরিফ মন্ডলের সঞ্চালনায় এ সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন । প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান নির্বাহী এডভোকেট মোঃ সাইদুর রহমান। হবিগঞ্জ উন্নয়ন সংস্থা আয়োজিত ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন’ (এমএসএফ) এর সহযোগিতায় হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক গঠনের উদ্দেশ্যে ৯ সদস্য বিশিষ্ট স্টিয়ারিং কমিটি সহ ৩৫ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়। এসময় অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক, সাংবাদিক, ফিল্ম ডিরেক্টর, নাট্যকর্মী, সমাজসেবী, মহিলা ভাইস চেয়ারম্যান, আইনজীবী, সহ অনেকেই উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020
Theme Developed BY ThemesBazar.Com