রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ পৌর এলাকার মাহমুদাবাদ দুটি বসতঘরে আগুন। নৃত্যকুড়ি নৃত্যালয় হবিগঞ্জ এর নৃত্যউৎসব ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে- সংস্কৃতি একটি জাতির চেতনা ও আত্মপরিচয়ের প্রধান বাহন- চিত্রনায়ক জনাব হেলাল খান। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে উদযাপিত হলো পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাইনবোর্ড চুরির ঘটনায় এক আসামী গ্রেফতার জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর উপহারে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হলো জার্ম প্লাজম কার্যক্রম প্রাণনাশের শঙ্কায় চাইলেন নিরাপত্তা- বিএনপি নেতা ফজলুর রহমান, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ডিজিটাল সাইনবোর্ড চুরি বাংলাদেশে কুচিপুড়ি নৃত্যের অগ্রদূত গৌতম দাশ সুমন হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ পৌরসভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্টিত

হবিগঞ্জ জেলার উন্নয়ন ও সেবার মনোভাব নিয়ে জনগনের পাশে থাকতে চাই- নবাগত জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান

  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবাগত জেলা প্রাশাসক ড. মোঃ ফরিদুর রহমান বলেছেন, জনগণের প্ররিশ্রমে আয় করা সম্পদের ট্যাক্সের টাকা থেকে আমাদের বেতন হয়। তাই জনগণের কল্যাণে কাজ করা আমাদের কর্তব্য। হবিগঞ্জ জেলার উন্নয়ন ও সেবার মনোভাব নিয়ে জনগনের পাশে থাকতে চাই । আর এই কর্তব্য পালনে আমি অঙ্গিকারাবদ্ধ। মনে রাখবেন অন্য সময়ের প্রশাসন ও বর্তমান প্রশাসন এক হবেনা। বর্তমান প্রশাসন জনগণের উপর অবৈধ কর্তৃত্ব দেখাবে না। জেলা প্রশাসকের দরজা জনগণের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া শিক্ষা স্বাস্থ্য, জলাবদ্ধতাসহ সকল সমস্যা সমাধানে কাজ করবে জেলা প্রশাসন। পুরাতন খোয়াই নদী উদ্ধারসহ, টমটম, সিএনজির সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হবিগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময়কালে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এছাড়া হবিগঞ্জ জেলার কল্যাণে কাজ করতে তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতা চেয়েছেন। এডিসি জেনারেল ও হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান’র সঞ্চালনায় সাংবাদিকদের মাঝে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমদ ইকবাল, শাবান মিয়া, শুয়েব চৌধুরী, মোহাম্মদ নাহিজ, হারুনুর রশিদ চৌধুরী, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সহ-সভাপতি ডা. এম এ জলিল, সাধানরণ সম্পাদক সাইফুদ্দিন জাবেদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাবেল চৌধুরী, সাংবাদিক আশরাফুল ইসলাম কহিনুর, শরিফ চৌধুরীূ, নুর উদ্দিন সুমন প্রমুখ। এছাড়া বিভিন্ন দফতরের প্রধান ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020
Theme Developed BY ThemesBazar.Com