শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
র‍্যাব-৯ এর ভেজাল বিরোধী অভিযানে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ১১টি প্রতিষ্ঠানকে ১,৬০,০০০ টাকা জরিমানা ।  হবিগঞ্জ পৌর এলাকার মাহমুদাবাদ দুটি বসতঘরে আগুন। নৃত্যকুড়ি নৃত্যালয় হবিগঞ্জ এর নৃত্যউৎসব ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে- সংস্কৃতি একটি জাতির চেতনা ও আত্মপরিচয়ের প্রধান বাহন- চিত্রনায়ক জনাব হেলাল খান। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে উদযাপিত হলো পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাইনবোর্ড চুরির ঘটনায় এক আসামী গ্রেফতার জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর উপহারে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হলো জার্ম প্লাজম কার্যক্রম প্রাণনাশের শঙ্কায় চাইলেন নিরাপত্তা- বিএনপি নেতা ফজলুর রহমান, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ডিজিটাল সাইনবোর্ড চুরি বাংলাদেশে কুচিপুড়ি নৃত্যের অগ্রদূত গৌতম দাশ সুমন হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রাম নিয়ে ফেসবুকে বিচ্ছিন্নতাবাদীদের হিংসাত্মক বিদ্বেষমূলক ও রাষ্ট্রবিরোধী প্রচারণা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ৮১২ বার পঠিত
ফাইল ছবি

বর্তমান সময়ে ‘ফেসবুক’ একটি অতি জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম। কিন্তু পার্বত্য চট্টগ্রামের কিছু বিপথগামী উপজাতি বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং তাদের দোসর কতিপয় স্বার্থান্বষী তথাকথিত অনলাইন এক্টিভিস্ট ও বুদ্ধিজীবিরা ফেসবুককে তাদের হিংসাত্মক, বিদ্বেষমূলক, ঘৃণাত্মক ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং অখণ্ডতা বিরোধী অপপ্রচারণার মুখপত্র বানিয়ে ছেড়েছে। তাদের এহেন প্রচারণার কারণে ইদানিং ফেসবুককে অনেকে ‘ফেকবুক’- নামেও অভিহিত করছে।

তারা বিভিন্ন নামে বেনামে ফেসবুক আইডি, পেজ আর গ্রুপ খুলে নানান রকম মিথ্যা, বানোয়াট, আজগুবি, গাঁজাখুরি আর বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। তাদের এ সমস্ত প্রচারণার বেশীরভাগই রাষ্ট্রবিরোধী।

দেশের প্রচলিত আইন-কানুন আর সংবিধানকে তোয়াক্কা না করে তারা নিজেদের মত করে নানা রকম মিথ্যাচার করে থাকে। অনেকে হয়তো বলবেন ‘বাক-স্বাধীনতা’র কথা।

কিন্তু বাক স্বাধীনতা মানে এই নয় যে, আপনি দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বের বিপক্ষে কথা বলবেন। বাক স্বাধীনতা মানে এই নয় যে, আপনি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পথ সুগম করে তুলবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020
Theme Developed BY ThemesBazar.Com