সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ পৌর এলাকার মাহমুদাবাদ দুটি বসতঘরে আগুন। নৃত্যকুড়ি নৃত্যালয় হবিগঞ্জ এর নৃত্যউৎসব ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে- সংস্কৃতি একটি জাতির চেতনা ও আত্মপরিচয়ের প্রধান বাহন- চিত্রনায়ক জনাব হেলাল খান। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে উদযাপিত হলো পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাইনবোর্ড চুরির ঘটনায় এক আসামী গ্রেফতার জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর উপহারে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হলো জার্ম প্লাজম কার্যক্রম প্রাণনাশের শঙ্কায় চাইলেন নিরাপত্তা- বিএনপি নেতা ফজলুর রহমান, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ডিজিটাল সাইনবোর্ড চুরি বাংলাদেশে কুচিপুড়ি নৃত্যের অগ্রদূত গৌতম দাশ সুমন হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ পৌরসভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্টিত

হবিগঞ্জ পৌরসভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্টিত

  • আপডেট টাইম : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৭৯৫ বার পঠিত
নিউজ হবিগঞ্জ
নিউজ হবিগঞ্জ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় পালিত হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। শনিবার এ কর্মসূচীর আওতায় হবিগঞ্জ পৌরসভার ৪০ টি টিকাদান কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান এ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন। তিনি বিভিন্ন টিকাদান কেন্দ্রে কর্মসূচীর কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ জাহিদুর রহমান, সিভিল সার্জন ডা. রত্মদীপ বিশ্বাস, আধুনিক জেলা সদর হাসপতালের তত্ত্বাবধায়ক ড. মোহাম্মদ আমিনুল হক সরকার, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী প্রমুখ। ৬ থেকে ১১ মাস বয়েসের শিশুদেরকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস পর্যন্ত শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। হবিগঞ্জ পৌরসভায় ৮ হাজার ৫ শ ৩৮ জন শিশুকে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। এর মধ্যে টিকা খাওয়ানো হয়েছে ৮ হাজার ২ শ ৯৮ জন শিশুকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020
Theme Developed BY ThemesBazar.Com