শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন নাহিজ সভাপতি, এডঃ মজিদ সাধারণ সম্পাদক। হবিগঞ্জ এর নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জের ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালিত। র‍্যাব-৯ এর ভেজাল বিরোধী অভিযানে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ১১টি প্রতিষ্ঠানকে ১,৬০,০০০ টাকা জরিমানা ।  হবিগঞ্জ পৌর এলাকার মাহমুদাবাদ দুটি বসতঘরে আগুন। নৃত্যকুড়ি নৃত্যালয় হবিগঞ্জ এর নৃত্যউৎসব ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে- সংস্কৃতি একটি জাতির চেতনা ও আত্মপরিচয়ের প্রধান বাহন- চিত্রনায়ক জনাব হেলাল খান। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে উদযাপিত হলো পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাইনবোর্ড চুরির ঘটনায় এক আসামী গ্রেফতার জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর উপহারে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হলো জার্ম প্লাজম কার্যক্রম প্রাণনাশের শঙ্কায় চাইলেন নিরাপত্তা- বিএনপি নেতা ফজলুর রহমান,

হবিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সদস্য অন্তর্ভুক্তকরণ ও দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবীতে মানবন্ধন।

  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৬৬ বার পঠিত

প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী প্রকৃত সাংবাদিকদের যাচাই বাছাই করে নতুন সদস্য অন্তর্ভুক্তকরণ ও দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণা করে নির্বাচনের দাবীতে মানবন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

আজ শনিবার সকাল ১১ টায় হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ডেইলী নিউজ মেইলের জেলা প্রতিনিধি মো. শাহ কামাল সাগর এর সভাপতিত্বে ও জাতীয় দৈনিক ঘোষণার হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার স্টাফ রিপোর্টার অপু আহমেদ রওশন এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বিজয় টিভির হবিগঞ্জ প্রতিনিধি ইলিয়াস আলী মাসুক, ডেইলি অবজারভার এর হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ মশিউর রহমান, দৈনিক সংবাদের হবিগঞ্জ প্রতিনিধি শাহ আলম, দৈনিক তরফ বার্তার বার্তা সম্পাদক জাহেদ আলী মামুন, দি সাউথ এশিয়ান টাইমস হবিগঞ্জ প্রতিনিধি মো. আজিজুর রহমান শায়েল, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির বার্তা সম্পাদক আফতাবুর রহমান সেলিম, বাংলাদেশ টাইমস স্টাফ রিপোর্টার এস ডি আর পিনাক,দৈনিক হবিগঞ্জএর ব্যবস্থাপনা সম্পাদক ও দৈনিক তরুণ কণ্ঠের মফস্বল রিপোর্টার সাইফুদ্দিন জাবেদ, দৈনিক নিরপেক্ষ এর জেলা প্রতিনিধি আব্দুল হাকিম,  হবিগঞ্জের জনতার এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার রাহিম আহমেদ, দৈনিক খবরের কন্ঠ এর বার্তা সম্পাদক মীর দুলাল, দৈনিক বিজয় প্রতিধ্বনির স্টাফ রিপোর্ট  সঞ্জব আলী, ডেইলী হবিগঞ্জের সকাল স্টাফ রিপোর্টার লায়ন আনোয়ার হোসেন, দৈনিক মতপ্রকাশের স্টাফ রিপোর্টার সাহেনা আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে হবিগঞ্জ প্রেসক্লাবে সদস্য হওয়ার দাবি জানিয়ে আসছি। আমাদেরকে বারবারই আশ্বাস দেয়া হয় সদস্য করা হবে। কিন্তু বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের দোসররা নানা অজুহাতে আমাদেরকে সদস্য হওয়া থেকে বঞ্চিত করে । আমরা বরাবরই বৈষম্যের শিকার।

বক্তারা, হবিগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী প্রকৃত সাংবাদিকদের যাচাই বাছাই করে  সদস্য অন্তর্ভুক্ত ও দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণা করে নির্বাচনের দাবী জানান। অন্যতায় এই আন্দোলন আরও কঠোর আন্দোলনে রূপ নেবে বলে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020
Theme Developed BY ThemesBazar.Com