বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
র‍্যাব-৯ এর ভেজাল বিরোধী অভিযানে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ১১টি প্রতিষ্ঠানকে ১,৬০,০০০ টাকা জরিমানা ।  হবিগঞ্জ পৌর এলাকার মাহমুদাবাদ দুটি বসতঘরে আগুন। নৃত্যকুড়ি নৃত্যালয় হবিগঞ্জ এর নৃত্যউৎসব ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে- সংস্কৃতি একটি জাতির চেতনা ও আত্মপরিচয়ের প্রধান বাহন- চিত্রনায়ক জনাব হেলাল খান। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে উদযাপিত হলো পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাইনবোর্ড চুরির ঘটনায় এক আসামী গ্রেফতার জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর উপহারে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হলো জার্ম প্লাজম কার্যক্রম প্রাণনাশের শঙ্কায় চাইলেন নিরাপত্তা- বিএনপি নেতা ফজলুর রহমান, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ডিজিটাল সাইনবোর্ড চুরি বাংলাদেশে কুচিপুড়ি নৃত্যের অগ্রদূত গৌতম দাশ সুমন হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুর্বৃত্তদের নিষ্টুর আক্রমণ ও লুটতরাজের শিকার হবিগঞ্জের মুখ এর  সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী।

  • আপডেট টাইম : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৩২৮ বার পঠিত

নিজস্ব সংবাদদাতাঃ দুর্বৃত্তদের নিষ্টুর আক্রমণ ও লুটতরাজের শিকার হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও হবিগঞ্জের মুখ এর  সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী। গত ৪ আগস্ট বিকেলে কোটা আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগের তুমুল সংঘর্ষ ও গুলিবর্ষণ হয়।  ক্ষতিগ্রস্ত বাসা পরিদর্শন করেছেন হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সাংবাদিকবৃন্দ। দুপুরে তারা হবিগঞ্জ শহরের টাউন হল রোডস্থ আমার ভাড়া বাসায় লুটতরাজের আলামত ও ধ্বংসস্তুপ দেখে বিষ্ময় প্রকাশ করেন। দুর্বৃত্তরা বাসা থেকে নগদ প্রায় আড়াই লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালঙ্কারসহ অন্তত ৩০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এক পর্যায়ে আন্দোলনকারীরা আওয়ামী লীগকে পরাজিত করে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির ও বর্তমান পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের বাসাসহ আশপাশের কয়েকটি বাসায় আগুন ধরিয়ে দেয়। ওই সময় আব্দুল মজিদ খানের ভাড়াটিয়া হিসেবে উনার পরিবারসহ অন্যান্য নিরীহ ভাড়াটিয়ারা আগুন থেকে বাঁচার জন্য চিৎকার করেন। তখন  বিএনপি’র লোকজন এগিয়ে এসে আগুন নিভিয়ে উনাদের রক্ষা করেন। ওইদিন রাতে ও পরদিন বিকেলে একদল দুর্বৃত্ত জনশূন্য বাসায় লুটপাট চালায়। খবর পেয়ে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী ওই বাসায় এসে মালামাল রক্ষার চেষ্টা করেও ব্যর্থ হন। দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত  টানা দুদিন নির্বিঘ্নে কয়েকটি বাসায় লুটপাট চালায়। পরিদর্শন শেষে  বাসায় লুটতরাজের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকবৃন্দ। তাঁরা লুঠ হওয়া মালামাল উদ্ধার ও উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020
Theme Developed BY ThemesBazar.Com