সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ এর নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জের ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালিত। র‍্যাব-৯ এর ভেজাল বিরোধী অভিযানে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ১১টি প্রতিষ্ঠানকে ১,৬০,০০০ টাকা জরিমানা ।  হবিগঞ্জ পৌর এলাকার মাহমুদাবাদ দুটি বসতঘরে আগুন। নৃত্যকুড়ি নৃত্যালয় হবিগঞ্জ এর নৃত্যউৎসব ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে- সংস্কৃতি একটি জাতির চেতনা ও আত্মপরিচয়ের প্রধান বাহন- চিত্রনায়ক জনাব হেলাল খান। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে উদযাপিত হলো পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাইনবোর্ড চুরির ঘটনায় এক আসামী গ্রেফতার জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর উপহারে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হলো জার্ম প্লাজম কার্যক্রম প্রাণনাশের শঙ্কায় চাইলেন নিরাপত্তা- বিএনপি নেতা ফজলুর রহমান, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ডিজিটাল সাইনবোর্ড চুরি

সাংবাদিক নুর উদ্দিন সুমনের বাসায় দুঃসাহসিক চুরি অলংকারসহ অর্থকড়ি লুট

  • আপডেট টাইম : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬১৪ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি: দৈনিক প্রতিদিনের বাণীর স্টাফ রিপোর্টার, ও প্রথম সেবা ডটকমের বার্তা সম্পাদক নুর উদ্দিন সুমনের বাসায় দুঃসাহসিক চুরির সংগঠিত হয়েছে। সোমবার হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরের ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে । জানা যায়, সোমবার সাংবাদিক নুর উদ্দিন সুমনের বাসায় কেউ ছিলো না। বাসা খালি পেয়ে পেছনের রুমের জানালা ভেঙ্গে চোরেরা প্রবেশ করে নুর উদ্দিন সুমনের পাসপোর্ট,৪০হাজার টাকার দামে ১টা লেপটপ, দেড়ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ ৪০হাজার টাকা লুট করে নিয়ে যায়। সাংবাদিক নুর উদ্দিন সুমন বলেন, আমার পরিবারে কেউ বাসায় ছিলো না, আমি সোমবার বিকেলে এসে দেখে যাই, বাসায় সবকিছু ঠিকঠাক ছিলো। পরদিন মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় বাসায় এসে গ্রিলের তালা খুলে দেখি আমার দরজার ভিতরে সিটকেরি মারা। তখন সন্দেহ হলে বাহিরে গিয়ে দেখি আমার জানালা ভাঙ্গা। প্রবেশ করে দেখি আমার পাসপোর্ট,লেপটপ স্বর্ণালঙ্কারসহ নগদ অর্থকড়ি করে নিয়ে যায়।খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ এর নেতৃত্বে এসআই আশিক সহ একদল ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি বলেন, সংগঠিত এই চুরির উদঘাটনে পুলিশ কাজ করে যাচ্ছে। এসময় স্থানীয় কাউন্সিলর ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020
Theme Developed BY ThemesBazar.Com